নভেম্বরে অ্যাপ ভিত্তিক কলিং সেবা চালু করবে বিটিসিএল

১৭ আগষ্ট, ২০২০ ২০:৩৪  
আগামী সেপ্টেম্বর থেকে অনলাইনে ডিমান্ড নোট সেবা চালু করবে বিটিসিএল। একইসময়ের মধ্যে গ্রাহকের দোর গোড়ায় পৌঁছে যাওয়ার জন্য সব সেবাকে অনলাইনমুখী করছে রাষ্ট্রায়ত্ব এই টেলিসেবা দানকারী প্রতিষ্ঠানটি। এ বিষয়ে বিটিসিএল ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ রফিকুল মতিন বলেন, মাননীয় মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা বিটিসিএল এর ডিজিটাল রূপান্তরের কাজ করছি। গ্রাহককে আর বিটিসিএল এর প্রান্তরে আসতে হবে না। বিটিসিএলই গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে যাবে। বছরের শেষ নাগাদ অ্যাপ ভিত্তিক কলিং সেবা চালু করবে জানিয়েছে তিনি আরো বলেন, আমরা নভেম্বরের মধ্যে অ্যাপ ভিত্তিক কলিং সেবা চালু করবো। এছাড়া ৬৪টি জেলাতেই জিপন ইন্টারনেট সেবা চালু করা হবে।